Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়ূথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি
মার্চ ৩, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলায় এ কার্যক্রমটি পালিত হয়। সংগঠনের সভাপতি শাহারিন ইসলাম মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ‌ অধ্যাপক আলতাফ হোসেন, সংগঠনের সদস্য আবরার হামিম, আবরার নাঈম ইতু , ইসরাত জাহান ঐশী বিজ্ঞান আন্দোলন মঞ্চের সজল বারুই ।

এ সময় সংগঠনের ‌ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য শক্তির সচেতনতা দিক তুলে ধরেন, পরিবেশ বিপর্যয় রোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান। এবং সাধারণ জনগণকে বনায়নের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন।

বক্তারা বলেন পরিবেশ বিপর্যয় এখন থেকে রোধ করা না হলে ভবিষ্যতে বাংলাদেশের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এবং সেটা হবে দেশের জন্য ঝুঁকিপূর্ণ।

ফ্রাইডেস ফর ফিউচার ‌ এর ‌ আহবানে উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।