Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হাজারো কন্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৭, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে হাজারো কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন করলেন। মঙ্গলবার (৭ মার্চ) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট সহস্র মানুষের উপস্থিতিতে বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন,গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিনটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়।

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা , সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুসহ অনেকে। এ সময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর মুর‌্যালে সংসদ সদস্য মাশরাফির পক্ষে পুস্পমাল্য অর্পন, মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।