Nabadhara
ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা- আহত ২ নারী

জেলা প্রতিনিধি,পটুয়াখালী
এপ্রিল ২, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী জেলার কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের পূর্বের জের ধরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে দুই নারী গুরুতর আহত হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার নসু হাওলাদার ও মনির হাওলাদার, এদের মধ্যে দীর্ঘদিন যাবত কাঞ্চন আলী হাওলাদারের সাথে রেকডি সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জের ধরে কাঞ্চন আলীর মেয়ে কুলসুম বেগম(৩৬), ফরিদা বগেম(৩০) এদের উপর হামলা চালায়। জমি দখল কারি নসু হাওলাদার ও স্ত্রী কুরফুল বেগম তার ছেলে মুসা হাওলাদার এবং মজিবর হাওলাদারের স্ত্রী নুরজাহান দুই ছেলে মনির হাওলাদার ও আরিফ হাওলাদার। সকাল সাড়ে ৭ টার সময় বাড়ীর পশ্চিম পাশের ফসলি জমির উপরে নসু ও মনিরের নেতৃত্বে ৮/১০ জনের একটি চক্র মহিলা পুরুষ মিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের কে বেধড়ক মারপিট ও জখম করে। এতে আঙ্গুল ভেঙ্গে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম করে প্রতি পক্ষরা। এ ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জে এইচ খান লেলিন জানান, মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।