Nabadhara
ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে চাচাত ভাইয়ে দায়ের কোপে পঙ্গুত্বের শিকার সুশান্ত বাড়ৈ

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার নড়াগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুশান্ত বাড়ৈ (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মেরুদন্ডের হাড় কেটে গুরুতর আহত করেছে আপন চাচাত ভাই হৃদয় বাড়ৈ (২৪)। বিগত জুন মাসের ২৪ তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ীতে এ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় ১৭ জুলাই (সোমবার) চলাচলে অক্ষম সুশান্ত বাড়ৈ বাদী হয়ে ইকরাম লস্কর, হৃদয় বাড়ৈ ও তার পিতা ভগিরত বাড়ৈকে আসামী করে তার ভগ্নিপতির মাধ্যমে নড়াগাতী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। সুশান্ত বাড়ৈ ওই গ্রামের মৃত চিত্ত রঞ্জন বাড়ৈর ছেলে।

এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সুশান্ত ও হৃদয় বাড়ৈর কথা কাটাকাটি হয়। অতঃপর বিকাল ৫ টার দিকে হৃদয় বাড়ৈর পারিবারিক সুভাকাংঙ্খী ইকরাম লস্কর নামে জনৈক ব্যক্তি সুশান্তকে মারতে উদ্ধত হলে দৌড়ে ঘরে যাবার আগেই হৃদয় বাড়ৈ রাম দা দিয়ে কুটিয়ে মেরুদন্ডের হাড়ে কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়লে হৃদয়ের পিতা ভগিরত বাড়ৈ(৫২) ও একই গ্রামের মৃত খোকা লস্করের ছেলে ইকরাম লস্কর সুশান্তর মৃত্যু নিশ্চিত করতে বেধড়ক মারপিট করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে সুশান্তকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা প্রেরন করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মেরুদন্ডের হাড় ও নার্ভ কেটে যাওয়ায় শরীরের নীচের অংশ অবস হয়ে গেছে। অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগী ও তার অসহায় মাতা পুতুল রানী বাড়ৈ। চিকিৎসা চলমান থাকায় এজাহার করতে বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
সুশান্তর মাতা পুতুল রানী জানান, ঘটনার দিন দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ওই দিনই বিকাল ৫ টার দিকে ইকরাম লস্কর এসে সুকান্তকে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে থাকে। এ সময় নিজেকে বাঁচাতে ঘরে উঠতে গেলে হৃদয় রামদা দিয়ে কুপিয়ে ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রতিবেশী এক বৃদ্ধা বলেন, ঘটনার সময় ইকরাম লস্কর সুশান্তকে ধেয়ে মারতে গেলে আমরা নিষেধ করি। ধাক্কাধাক্কির এক পর্যায়ে হৃদয় কোপ দেয়।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানানা, দীর্ঘদিন যাবত ভগীরতের পরিবারের সাথে ইকরাম লস্করের নিবিড় সম্পর্ক রয়েছে। যে কারণে হৃদয়দের পক্ষ নিয়ে সুশান্তকে ঘায়েল করতে সহায়তা করেছে।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এজাহার পেয়েছি। ১৮ জুলাই রাতে মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।