Nabadhara
ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গলায় ফাঁস নিয়ে এক যুবকেরে আত্মহত্যা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে জয় (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগড়া পৌরসভার কলেজপাড়া গ্রামে ভাড়ার বাড়িতে এ ঘটনা ঘটে।সে পাবনা জেলার সদর উপজেলার চর-শানিকদিয়া গ্রামের জিয়া মন্ডলের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার সকালে নিহত জয় তার মার কাছে একশত টাকা চেয়েছিল। মা তাকে টাকা না দেওয়ায় সে মার উপর অভিমান করে ঘরের দরজা বব্ধ করে ঢাফার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। পরে ঘরের দরজা বন্ধ দেখে তার মা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।