Nabadhara
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্বর্ণের দোকান চুরির ঘটনায় স্বর্ণসহ আটক- ২

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের দুর্ধর্ষ স্বর্ণালংকার চুরির ঘটনায় স্বর্ণসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭সেপ্টেম্বর) মধ্যরাতে খুলনা জেলার রুপসা থানাধীন রহিম নগর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালংকার চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মৃত হারেজ খানের ছেলে নান্নু মিয়া ও আব্দুর রহমান হাওলাদারের ছেলে আব্দুল মালেক হাওলাদার এর আগে গত ২৬ আগস্ট তারিখে বাগেরহাটের রেল রোড এলাকার প্রবীর জুয়েলার্স এর পিছনের দেওয়াল কেটে ভিতরে ঢুকে কয়েকটি সিসি ক্যামেরা নষ্ট করে ৭০লক্ষ টাকার অধিক মূল্যের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোরেরা।

১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে বাগেরহাট পুলিশ সুপার কে, এম আরিফুল হক পি পি এম তার কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান।তিনি আরও জানান, স্বর্ণের দোকান চুরির পর থেকেই পুলিশ বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছিলো।দোকানের বাইরের ও ভিতরের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ তারিখ মধ্যরাতে খুলনার রহিম নগর থেকে এই দুইজনকে আটক করা হয়। অন্য আসামীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।