Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পদযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“ডায়াবেটিসের ঝুকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন ” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস নাটোরে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদূর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অঙ্গহানি, হৃদরোগ, কিডনি জটিলতা ও অকাল মৃত্যুর অন্যতম কারণ ডায়াবেটিস। সচেতনতার মাধ্যমে সামান্য উদ্যোগই রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারে। প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম ও নিরাপদ। আলোচনা সভা শেষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।