Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাঁজাসহ আটকের পর আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটকের পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শুক্রবার (১৬ অক্টোবর) জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

শাকিল হোসেন আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা শনিবার বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের ছাত্রদলে ঠাঁই হবে না। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারের চিঠি প্রকাশ করে লেখেন, ‘সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা।’

দলীয় বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করেন। পরে একই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার পর জেলা ছাত্রদল তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।