Nabadhara
ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবধারা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়াটারে এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে টুঙ্গিপাড়া আর্ট স্কুল। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর, টুংগীপাড়া আর্ট স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলেন, এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রায় ২শতাধিক শিশু অংশগ্রহণণ করে।

 

শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।