Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাগর মল্লিক, ফকিরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায়৷ এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব মোল্লা (১৮)। এ সময় মোটরসাইকেলে থাকা মো. আসিব (৩৫) নামে আরেক যুবক আহত হন।

 

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে।

 

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন।

 

ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।