Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নদীর তীর থেকে নারীর মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের সদর উপজেলার গোবরা খেয়াঘাট এলাকা থেকে চিত্রা নদীর পাড়ে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় লোকজন নদীর পাড়ে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অজ্ঞাত বৃদ্ধ ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন,ময়না তদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহে গায়ে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।