Nabadhara
ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় এককেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া উপজেলার শালবরাত এলাকার কদমতলা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন উপজেলার লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ (২৫) এবং ইতনা ইউপির ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে আশিক শেখ (২৪)।

 

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই মো.ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক এএসআই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান চালিয়ে উপজেলার শালবরাত এলাকার কদমতলা থেকে আলাউদ্দিন শেখ ও আশিক শেখ নামে দুই যুবককের ব্যাগ তল্লাসী করে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

 

 

এব্যাপারে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত বলেন, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।