Nabadhara
ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ককে অপসারনের দাবিতে মানববন্ধন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ শশাংক চন্দ্র ঘোষের অপসারনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় নারী কেলেঙ্কারী, সরকারী টাকা আত্মসাৎ, চাঁদাবাজী ও অসদাচারনের অভিযোগে ওই ডাক্তারের সঠিক বিচার ও অপসারনের দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য রাখেন ওই ডাক্তারের হেনস্তার শিকার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্যানেল মেয়র-১ আসলাম ভূঁইয়া, সাংবাদিক বাবর আলী ও জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারী মোঃ ইয়াসিন জনি প্রমুখ। বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাত, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

 

 

সঙ্গতকারণে ডাক্তার শশাঙ্ককে বিচারের আওতায় আনাসহ কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষন করেছেন বক্তারা। মানববন্ধন শেষে ডাঃ শশাঙ্কের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। অতঃপর বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য যে, যোগদানের কিছু দিনের মধ্যে ওই তত্ত্বাবধায়ক কর্তক মুক্তিযোদ্ধা লঞ্ছিতের ঘটনা মিডিয়ায় আসে।

 

সম্প্রতি উপজেলার ক্লিনিক, ডায়াগনষ্টিক ও ফার্মেসী মালিকগন তাদের কাছে চাঁদা দাবিসহ নানা অভিযোগের বিচার চেয়ে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুলিপি প্রেরণ করেন। অতঃপর নিজের অপরাধ ঢাকতে সরকারী ছুটির দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনানুমতিতে ১৬ ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।