Nabadhara
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩য় দিন

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ৩য় দিনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯জানুয়ারি) সকালে ১ম ও ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীরা পুলিশ লাইন্স মাঠে তিনটি ইভেন্টে অংশ গ্রহণ করছে।

 

১ম ইভেন্টে রয়েছে- দৌঁড়, পুরুষের জন্য ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে, নারীদের জন্য ১০০০ মিটার ৬ মিনিটে, ২য় ইভেন্ট ছিল- ড্র্যাগিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১৫০ পাউন্ড ৩০ ফুট পর্যন্ত, নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১১০ পাউন্ড ২০ ফুট পর্যন্ত, ৩য় ইভেন্ট ছিল- রোপ ক্লাইম্বিং, পুরুষদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ ফুট এবং নারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ৮ ফুট উচ্চতায় উঠা।

 

 

নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,“আগামী ০৬ মার্চ বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।” এ সময় নিয়োগ বোর্ডের সদস্যরা হলেন, আফরিদা রুবাই পিপিএম এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, তানভীর আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খুলনা জেলা, মোঃ মাসুদ রানা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বাগেরহাট জেলা, তারেক আল মেহেদী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),ও মোঃ দোলন মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল। ২ জন মেডিকেল অফিসার ডাঃ মার্শিয়া আহমেদ ও ডাঃ শুভাশিসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।