Nabadhara
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ পুলিশসহ আহত-২৮, আটক-৪

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  একজন নিহত ও পুলিশসহ ২৮ জন আহত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারী )বিকাল ৬ থেকে ৭ পর্যন্ত  মোল্লারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় লায়েক কাজী গ্রুপের পান্না মোল্লা (৪০) নামে একজন নিহত হয়েছে। নিহত পান্না মোল্লা মোল্লারকুল গ্রামের তোয়েব আলী মোল্লার ছেলে। দুই পক্ষের প্রধান লায়েক কাজী ও শাহাজাহান খাকীর মধ্যে সংঘর্ষ চলাকালে লাঠি সোটা ও ছোড়া গুলিতে দুই পক্ষের ২০ জন আহত হয়। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ৩ জন এস আই ও ৫ জন কনস্টেবল আহত হয়। এসময় দুই পক্ষের প্রধান লায়েক কাজী ও শাহাজাহান খাকীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আহতদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, মোল্লারকুল গ্রামে লায়েক কাজী ও শাহাজাহান খাকীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে রবিবার বিকালে দু গ্রুপের ২-৩ শত লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। এতে ১ জন নিহত ও দুই পক্ষের ২০ জন লোক আহত হয়েছে । সংঘর্ষ থামাতে গিয়ে  ৩জন এস আই ও ৫ জন পুলিশ কনস্টেবল আহত হয়েছে । এসময় দুই গ্রুপের প্রধান লায়েক কাজী ও শাহাজাহান খাকীসহ ৪ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।