Nabadhara
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল  

 

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে টাকা আত্মৎসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।

 

 

সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকালে লোহাগড়ার নালিশী আদালতে কাজী আল মামুুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আজ দুপুরে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন। মামলা নং সিআর ৮২/২৪।

 

 

মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক কাজী আল মামুনের চাকরী শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রনালয়ে তদবীর করে নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগের ব্যবস্থা করে দেবেন বলে প্রধান শিক্ষক এস. এম মুরাদুজ্জামান ২ লক্ষ টাকা দাবী করেন। সমঝোতা মতে প্রধান শিক্ষক তিন কিস্তিতে বাদী কাজী আল মামুনের নিকট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা গ্রহন করেন। কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও চাকরী দিতে না পারায় প্রধান শিক্ষক টাকা ফেরত দিতে সম্মত হন। কিন্ত টাকা না দিয়ে আজ কাল করে ঘোরাতে থাকেন। বাদী টাকার জন্য চাপ সৃষ্টি করলে ওই প্রধান শিক্ষক তাকে খন্ডকালীণ শিক্ষক থেকে বাদ দেন এবং টাকা ফেরত দিতে এমনকি টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন। এ ঘটনায় বাদী আদালতে মামলা করেন।

 

 

এ ব্যাপারে প্রধান শিক্ষক এস. এম মুরাদুজ্জামান জানান, ওই শিক্ষকের কাছ থেকে আমি কোন টাকা নেই নাই এবং চাকরী স্থায়ীকরনের ব্যাপারে তার সাথে আমার কোন কথাও হয়নি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক খন্ডকালীন শিক্ষক থেকে তাকে বাদ দেয়ার কারনে ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।