Nabadhara
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইলের তিনটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়।

 

নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী,সাবেক সভাপতি সুলতান মাহমুদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন, নড়াইল পৌরসভা,জেলা আইনজীবি সমিতি, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, বে-সরকারি প্রতিষ্ঠান,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এর আগে শিল্পকলা একাডেমি চত্বরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।