Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ আটক ১

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ৮টায় ফকিরহাট সদর ইউনিয়নের বিশ্বরোড মোড় থেকে তাকে আটক করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। সে বর্তমানে বাগেরহাট জেলার মোংলা প্রেসক্লাবের পাশে মোংলা আবাসনে ভাড়া থাকে বলে জানা গেছে। আটকের পর তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আব্দুর রউফ বাদী হয়ে ওমর হাওলাদারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামানের নেতৃত্বে এস আই মো. আব্দুর রউফ, এএসআই আজিজুর রহমান, এএসআই হাসানুজ্জামানসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ফকিরহাট থানাধীন ঢাকা- খুলনা মহাসড়কে হোটেল রুপাসী বাংলার সামনে থেকে ওমর হাওলাদারকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, আটককৃত আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।