Nabadhara
ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খান সাহেব স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ৯, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রধান অতিথি হিসেবে পুরষ্কার ও সংবর্ধনা প্রদান করেন।

 

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান প্রমুখ।

 

পরে অতিথিবৃন্দ ৫০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।