Nabadhara
ঢাকারবিবার , ১৭ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বর্ণিল আয়োজনে জাতির পিতার জম্মবার্ষিকী পালিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে বর্ণিল আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা , শিশু সমাবেশ,আলোচনা সভা ,শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা ,সাস্কৃতিক অনুষ্ঠান।

এ উপলক্ষে রবিবার (১৭মার্চ) সাল ৯টায় চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ,গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক , সা্কংৃতিক সংঠনের নেতৃবৃন্দ বঙ্গবদ্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মোঃ আসমত হেনের সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,কৃষি অফিসার মোঃ সিফাত-আল- মারুফ, ডাঃ এম,আর, ফরাজি, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম হোসেন, পল্লি বিদ্যুতের ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রহ্মন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুতালেব, উপজেলা দুর্নিতী দমন কমিশনের সভাপতি কামরুজ্জামান পিকলু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পর্যয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।