Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতিবন্ধী চম্পা খানম ২০দিন ধরে নিখোঁজ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২২, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম

নড়াইল নড়াইলের মানসিক প্রতিবন্ধী চম্পা খানম (৩৫) বিশ দিন ধরে নিখোঁজ রয়েছে। আজও তার সন্ধান মেলেনি। গত ১০ (মার্চ) তাঁর সন্ধান চেয়ে নড়াইল সদর থানায় সাধারণ জিডি করা হয়েছে। নিখোঁজ প্রতিবন্ধী চম্পা খানম নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলের সুলতান আহমেদের মেয়ে।

নিখোঁজ জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ (মার্চ) চম্পা খানম সকাল সাড়ে ৬টার দিকে কাওকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গত ২০ দিন ধরে চম্পা নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় তার মামা কামাল সরদার ১০ মার্চ নড়াইল সদর থানায় নিখোঁজ হয়েছে বলে সাধারণ জিডি করেছে যার নম্বর-৪১৪।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,‘নিখোঁজ চম্পা খানম একজন প্রতিবন্ধী ও সে বোবা,কানেও শোনে না। আমরা সব জায়গা ম্যাসেজ পাঠিয়েছি।যদি কেউ তার সন্ধান পায় তাহলে সদর থানার ডিউটি অফিসারের নম্বর ০১৩২০১৪৬১৭৪ বা তার মামার মোবাইল নম্বর ০১৯৪৬৫৯৯২৬৭ এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।