Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Link Copied!

মিঠুন ভদ্র নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায়  নগরকান্দা  শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে  নগরকান্দা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন মুক্তি যোদ্ধা সংসদ,  আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল,  বিএনপি ও সহযোগী সংগঠন, নগরকান্দা প্রেসক্লাব প্রেসক্লাব,  পৌরসভা,  পূজা উদযাপন পরিষদ, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ও সময় একটি বর্নাঢ্য র‍্যালী শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এবল গণকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১০ টায় কুচকাওয়াজ, দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়। ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু  কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সালাম শেষে পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শনী হয়।
এ ছাড়া দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে বল বেলা ২ টায় উপজেলা   মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনাসভা, ইফতার মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোকসজ্জা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।