এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার আসামি রাসেল শেখ (২০) কে গ্রেফতার করেছে। গ্রেতারকৃত রাসেল শেখ নড়াইল সদর উপজেলার বিছালী পশ্চিম পাড়া গ্রামের শাহাবুর শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার (৩০মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিছালী বাজার অভিযান চালিয়ে রাসেল শেখ কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,আসামি রাসেল শেখ কে জেল হাজতে পাঠানো হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

