Nabadhara
ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইল আদালতের জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা হাইকোর্টের আগাম জামিনে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে নড়াইল আদালতে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে। আদালত সূত্রে জানা গেছে, গত সংসদ নির্বাচনের ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিলো ৩ এপ্রিল।

কারাগারে প্রেরণকারীরা হলেন- সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু সহ ১২ নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।