এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর,নড়াইলের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার দুই হাজার চারশোজন কৃষকের মাঝে প্রতিজন কৃষককে পাঁচ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকুরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগী কৃষকগণ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

