Nabadhara
ঢাকাবুধবার , ৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৩, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের ধানের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। বিকাল সাড়ে ৩টার দিকে যান্ত্রিক ক্রটির কারণে চালক বিমানটি নড়াইলের বিলের মাঝে ধান ক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের পাইলট মাহফুজ ও পাইলট নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি। বিমানের পাইলট নাদিম ও মাহফুজকে অক্ষত অবস্থায় হেলিকপ্টার যোগে যশোর বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে । এব্যাপারে নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।