Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের স্কুলের টয়লেটের জানালা থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
এপ্রিল ৪, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

 

নড়াইলের লোহাগড়া উপজেলার চর-কোটাকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলের সাথে ঝুলছিল সাগর মোহাম্মদ শেখ (৩৫) নামে এক যুবকের মরদেহ।

 

বৃহস্পতিবার (৪এপ্রিল) সকালে লোহাগড়া থানা পুলিশ মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে। নিহত সাগর শেখ উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকুরি করতেন।

 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর মোহাম্মদ শেখের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিবাহ করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি একপর্যায়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাকোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

 

এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আতহত্যা করেছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।