Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ধানক্ষেতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উদ্ধার,নেওয়া হয়েছে যশোর বিমান ঘাটিতে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৪, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ক্রটির কারনে বিমানটি নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের মধ্যে ধান ক্ষেতে জরুরি ভাবে অবতরণ করে। বৃহস্পতিবার (৪এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে যান্ত্রিক ক্রটিপূর্ণ প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়েছে।

যশোর থেকে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি কে হেলিকপ্টারে করে মাইজপাড়া ইউপির চারখাদা স্কুল মাঠে আনা হয়। সেখান থেকে বিমান বাহিনীর একটি ট্রাকে করে যশোর ঘাঁটিতে নেয়া হয়েছে।

উল্লেখ্য বুধবার দুুপুর ২ টা ৫৪ মিনিটের দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের ধান খেতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি জরুরি ভাবে অবতরণ করে ২৭২০ নম্বর বিমানটি। প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান বন্দর থেকে ১.৩৪ মিনিটে আকাশে উড়ে।

এব্যাপারে নড়াইল সদর থানার তদন্তকারি কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন,ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ধান খেতে বিমানটি জরুরি ভাবে অবতরণ করে। আজ বৃহস্পতিবার বিকালে যশোর থেকে বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম এসে বিমানটি কে উদ্বার করে নিয়ে যায় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।