Nabadhara
ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মৎস্য ঘেরে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারী (৪০)’র মৃতদেহ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ উপজেলার চরকান্দি এলাকায় জনৈক সাবু মিয়ার মৎস্য ঘেরের পানিতে ভাসমান অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।

থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নিয়ে সরেজমিনে যান এবং মৃতদেহটি উদ্ধার করেন। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে মরদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া উপস্থিত অসংখ্য নারী পুরুষের মাধ্যমে চেষ্টা করেও এখন পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। একই সাথে ওই নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ উদ্ঘাটন চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।