টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগের একাংশ।
সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এমন অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন সহ কয়েকজন ছাত্রলীগ নেতা।
লিখিত বক্তব্যে তারা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লার বিরুদ্ধে
গঠনতন্ত্র পরীপন্থী কাজ, টেন্ডার বানিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন।
তারা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রে বিবাহিতদের কোন স্থান নেই। লিংকন মোল্লা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এছাড়া লিংকন মোল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ ব্যবহার করে নানা ভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। পরবর্তীতে সেই টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি দেয়। লিংকন মোল্লার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। তাকে পাটগাতী গ্রমের একটা বাড়ি থেকে মেয়ে সহ হাতে নাতে ধরা হয়েছিলো আপত্তিকর অবস্থায়। টুঙ্গিপাড়া থানায় তাহার বিরুদ্ধে মামলাও রয়েছে। মামলা নং ৪/৪০/২০২০।
তারা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে দেওয়া ঈদ উপহার আত্মসাৎ করে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে না জানিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করে সে। পিরোজপুরের একজন লোককে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা নিয়েছে। কাজ করে দিতে না পারায় সে টাকা ফেরত চাইলে তাকে উল্টো হুমকি প্রদান করে। যার প্রমাণ রয়েছে আমাদের কাছে।
বক্তব্যে তারা বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করে থাকেন। বিভিন্ন সময় নেতাকর্মীদের বহিষ্কারের হুমকিও দেন। তাই আমরা তার বহিষ্কারের দাবি জানাই।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক শাহীন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব, সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমূখ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লিংকন মোল্লা নবধারাকে বলেন, আমাকে নিয়ে গভীর ঝড়যন্ত্র করা হয়েছে। আমার বিবাহ এখনো সম্পুর্ন হয় নাই। পারিবারিক ভাবে এনগেজমেন্ট হয়েছ মাত্র। এসব মিথ্যা, বানোয়ট, ভিত্তিহীন। উপজেলা নির্বাচনে আমি এক প্রার্থীকে সমর্থণ দেওয়ায় তার বিপক্ষের প্রার্থীরা এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যথা সময়ে এর জবাব দেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

