Nabadhara
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর বিষপানে আত্মহতা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১৩, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির ধোপাদাহ গ্রামে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাহিদ শেখ (৪৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। নাহিদ শেখ ধোপাদাহ গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাহিদ শেখ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে অন্য ঘরে ঘুমাতে যায়। পরে রাতের কোনো এক সময় তিনি বিষপান করেন। শনিবার (১৩ এপ্রিল) সকালে পরিবারের লোকজন দরজা খুলতে বললে তার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বিষপানের বিষয়টি টের পবিবারের লোকজন। সকালে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারনে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়ানা তদন্তে জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।