Nabadhara
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত

কচুয়া(বাগেরহাট) নিজস্ব সংবাদদাতা
এপ্রিল ১৫, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট) নিজস্ব সংবাদদাতা:

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কচুয়া বাজারের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে কচুয়া তন্ময় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,সরকারি শহীদ শেখ আবু নাসের ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)হরপ্রসাদ মিস্ত্রী,কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এসএম নাজমুল হুদা মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান,নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান,আইসিটি কর্মকর্তা খান মোয়াজ্জেম হোসেন রাসেল,পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোঃ নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা বিজয়া লোপা সহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন কারীদের পুরস্কার প্রদান
করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।