শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(২০এপ্রিল) শনিবার সকাল সাড়ে ১১টায চিতলমারী সিপিবি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বাগেহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি বসু।
সম্মেলনে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কমরেড পংকজ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড ফকরুল হাসান জুয়েল,কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন,কেন্দ্রীয় ক্ষেত- মজুর সমিতির সহ-সভাপতি কমরেড মৃন্ময় মন্ডল,জেলা কমিটির সদস্য কমরেড মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য পুনরায় কমরেড খান সেকেন্দার আলীকে সভাপতি ও কমরেড পংকজ রায়কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির নামঘোষনা করা হয়।

