Nabadhara
ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

গোপালগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা মোঃ ফারহান আহসানের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

ছাত্রলীগ নেতা ফারহান আহসান জানান, বর্তমান বিশ্বে বৃক্ষরোপণ করে নগরায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত সে জায়গায় আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের আজকের এই কর্মসূচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।