Nabadhara
ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তীব্র গরমে বন্ধ হলো বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

আহাদুল ইসলাম জয়, বশেমুরবিপ্রবি প্রতিনিধি 

 

বাংলাদেশে চলমান তীব্র দাবদাহের কারণে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। উক্ত পরিস্থিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন জরুরী সভার আয়োজন করে। উক্ত সভায় অনলাইন ক্লাস চালু এবং সশরীরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 

আজ ২১ এপ্রিল রাত ৯: ৩০ ঘটিকায় জরুরী সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামরুজ্জামান জানিয়েছেন, ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সকল বিভাগে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে অনলাইনে ক্লাস চলবে। একইসাথে ২২ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সকল বিভাগে সশরীরে পরীক্ষা স্থগিত থাকবে। এসময়ে অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান থাকবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় গ্রহণ করা হয়েছে এমন সিদ্ধান্ত। একাডেমিক কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সুবিধার জন্য কমানো হয়েছে অফিস টাইম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।