Nabadhara
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় এক যুবককে গলা কেটে হত্যা 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে অশোক মন্ডল (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রবিবার দিবাগত রাতে উপজেলার জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যা শিকার যুবক অশোক মন্ডল উপজেলার  জাঠিয়া গ্রামের মৃত কালাঁচাদ মন্ডলের ছেলে।
অশোক মন্ডলের মা উর্মিলা মন্ডল বলেন, ঘটনার রাতে আমি ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। সে সময় আমার বড় ছেলে অশোক ও ছোট ছেলে অসীম মন্ডলকে টিভি দেখতে দেখেছি। এরপর হঠাৎ ছোট ছেলে অসীম মন্ডললের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরের বারেন্দায় অশোকের গলা কাটা শরীরটাকে ধরে আমার ছোট ছেলে অসীম চিৎকার করছিল। এরপর আমরা অশোককে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘর থেকে বের হলেই সে মারা যায়।
তারাশী গ্রামের ব্যবসায়ী হারিচঁাদ মন্ডল বলেন, অশোক মন্ডল সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। সে একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলো। তবে সে মাঝে মাঝে একটু নেশা করতো। আমার জানামতে তার কোন শক্র নেই।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, অশোক মন্ডলের হত্যাকান্ড নিয়ে ইত্যেমধ্যে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা এই হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারবো।
এদিকে অশোক মন্ডলের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।