Nabadhara
ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি জাকারিয়া শেখ (৪৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত পলাতক আসামী জাকারিয়া শেখ লোহাগড়া উপজেলার মাইগ্রামের মুক্তার বুড়োর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (২৫ মে) সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই এফ এম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াবাড়ী গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া শেখ কে এক চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় শনিবার বিকালে বলেন, হত্যা মামরার আসামি জাকারিয়া শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। সকালে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।