Nabadhara
ঢাকাশনিবার , ২৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে স্কুল ছাত্রীদের ইভটিজিং, যুবকের কারাদণ্ড

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাব্বির মোল্লা (২২) নামে এক যুবকের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৫ মে) উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী সুইসগেট নামক স্থানে এ ইভটিজিং-এর ঘটনা ঘটে।

জানা যায়, ফকিরহাটের গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ও কোচিং-এ আসা যাওয়ার পথে ছাত্রীরা প্রায়ই ইভটিজিংএর শিকার হতো। এ অবস্থায় পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী সুইসগেটর সামনে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার সময় অভিভাবকদের হাতে আটক হন সাব্বির মোল্লা। সে উপজেলার বৈলতলী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে। পরে তাকে ফকিরহাট মডেল থানা পুলিশের সহায়তায় দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, উক্ত যুবককে ইভটিজিংএর দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এরূপ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।