Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় রেমালের আঘাতে ৩২ কোটি টাকার বেশি ক্ষতি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৮, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে বাগেরহাটের বিভিন্ন উপজেলার মতো কচুয়া উপজেলায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি আমাদের প্রতিনিধিকে জানান যে,কচুয়া উপজেলায় রেমাল এর প্রভাবে এখন পর্যন্ত ৮ শত ৯৫ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ টি ঘর।এছাড়াও এ এলাকার মৎস্য চাষীদের ৮ শত ৭৫ হেক্টর মাছের ঘের ডুবে গিয়েছে এতে আনুমানিক তাদের ৬ কোটি ৫৩ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকার মতো ক্ষতি হয়েছে।এছাড়াও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে  ১৯ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৮ শত ৬০ টাকা। কলা ক্ষেত,পানের বড়জ, সূর্যমুখী, ড্রাগন ও মৌসুমি সবজির সহ সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৮৫ টাকা।এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩২ হাজার ৩ শত ৩৩ জনের মতো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,কচুয়া উপজেলার কৃষি জমি সহ নিন্মাঞ্চল গুলি পানিতে প্লাবিত হয়ে রয়েছে।বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ এর খুঁটি ভেঙ্গে যাওয়া ও তার ছিড়ে যাওয়ার কারণে  বিদ্যুৎ বিচ্ছিন্ন  আছে।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু  ও বিভিন্ন জনপ্রতিনিধিদের রেমালের সময় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।