Nabadhara
ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ২৯, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইলের দুর্বাজুড়ি এলাকা পাশ থেকে রেজানুর রহমান (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা জেলার শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের মৃত হারুন রশিদের ছেলে।

 

বুধবার (২৯মে) সকালে কালনা-নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দুপুরে তার পরিচয় শনাক্ত করে।

 

এব্যাপারে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন,ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছে। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।