Nabadhara
ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাদকদ্রব্য সহ ৬ জন গ্রেফতার 

শার্শা (যশোর) প্রতিনিধি
মে ২৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি:

শার্শা থানা পুলিশের ০২টি সফল অভিযানে ১০০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ বোতল ফেন্সিডিল সহ ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শার্শার নাভারণ, বহিলাপোতা ও টেংরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিরা হলো- যশোর জেলার কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তানভীর (২৫), চাঁচড়া (শংকরপুর) এলাকার ইবাদ আলীর ছেলে ইমরান খান (২৮), বেনাপোল ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের আঃ রহমান খিদিরের ছেলে শাহাবুদ্দীন (৩৮), শার্শার বহিলাপোতা (উত্তরপাড়া) গ্রামের আঃ হালিমের ছেলে আঃ জব্বার (৩৮), বেনাপোল অগ্রভুলট (উত্তরপাড়া) গ্রামের মনিরুল হকের স্ত্রী সোহানা আক্তার সুমি (২৯) ও একই এলাকার মোনতাজ সরদারের ছেলে আব্দস সালাম (৩৭)।

 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: মনিরুজ্জামান জানান, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।