Nabadhara
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার কলাবাড়ীয়ায় আবারও খুন! আটক ২

Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনিস শেখ (৩৫) নামে এক ব্যক্তি হত্যাকান্ডের শিকার হয়েছে। ৩১ মে (শুক্রবার) সন্ধার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আনিস শেখ ওই গ্রামের চরকান্দিপাড়ার সাবেক মেম্বার মোসারেফ শেখের ছেলে ও বর্তমান মেম্বার সোহেল শেখের ভাই। নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় মোঃ ওসিকার শেখ ও মঞ্জুর শেখ নামে দু’জনকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন আনিস শেখ কলাবাড়ীয়া হাট থেকে নিজ বাড়ী চরকান্দিপাড়ায় ফিরলে একই গ্রামের পুর্বের প্রতিপক্ষ জলিল শেখের ছেলে জাহিদুল শেখ ও মিজানুর শেখের ছেলে মঞ্জুর শেখ আনিসকে ডেকে পার্শ্ববর্তী ইট ভাটায় নিয়ে যায়। অতঃপর পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২০/২৫ জনের সন্ত্রাসী দল এলোপাতাড়ি কুপিয়ে আনিসকে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আনিসকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়ার পথে মারা যায়। এ নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দাবি করেছেন নিহত আনিসের পিতা মোশারেফ শেখ, মাতা নার্গিস বেগম, স্ত্রী রোজিনা বেগম ও শিশু কন্যা ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্রী আন্নিকাসহ স্থানীয়রা।

এদিকে প্রতিপক্ষ জাহিদুলের বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি। পাশেই তার ভাই ওহিদুলের বাড়ীতে থাকা তার বোন মেরী জানান এ ঘটনা সম্পর্কে ওহিদুল কিছুই জানেনা।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। এখনো কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে কটাই শেখ, কাযূম সিকদার, তরিকুলসহ অন্তত ১৭জন নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।