Nabadhara
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর মচন্দপুর বাজারে এক যুবককে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারীতে কোরবান আলী শেখ(৩০) নামের এক যুবককে তার ব্যাবসা প্রতিষ্ঠানের মধ্য গিয়ে হামলা চালিয়ে বেধড়ক মার পিটের ঘটনা ঘটেছে। হামলার শিকার ওই যুবককে আহত অবস্থায় টুংগিপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মচন্দপুর বাজারে এ ঘটনা ঘটে। এব্যাপারে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

এঘটনায় হামলার শিকার কোরবান আলীর বড় ভাই হাবিবুর রহমান বাদি হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত এ অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চিংগড়ী গ্রামের হানিফ শেখ (৩৫) শাহআলম শেখ (৩০) তার ব্যাবসা প্রতিষ্ঠান পানি শোধনাগারে মধ্যে হামলা চালিয়ে কোরবান আলী শেখকে বেপরোয়া ভাবে মার পিট করে যখম করে। এসময় প্রতিষ্ঠানের ক্যাশে থাকা ২লাখ টাকা নিয়ে যায়।

এব্যাপারে হানিফ শেখ ও শাহআলম শেখ উক্ত ঘটনা অস্বীকার করে বলেন এধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। হামলা বা টাকা নেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।তবে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।