Nabadhara
ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার আনিসুর রহমান হত্যা মামলায় গ্রেফতার-২

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউপির কলাবাড়িয়া গ্রামের শেখ আনিসুর রহমান কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হত্যার সাথে জড়িত দুইজন কে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কলাবাড়িয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে ওসিয়ার শেখ এবং একই গ্রামের মিজানুর শিকদারের ছেলে মঞ্জু শিকদার। সোমবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৩১ মে রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে শেখ আনিসুর রহমান (৩৭) নদীয়া নদীর পূর্বপাড় দক্ষিণপাড়া টুকু মোল্যার ফোর ব্রাদার্স নামক ইটভাটার কাছে দুবৃর্ত্তরা কুপিয়ে ও দ’ুপায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে রোববার (২ জুন) রাতে নড়াগাতি থানায় মামলা করেন। মামলা নম্বর-২,ধারা-৩০২/৩৪।

রোববার রাতে নড়াগাতি থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওসিয়ার শেখ ও মঞ্জু শিকদার কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।