Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে জবি শিক্ষকদের কর্মবিরতি

আব্দুল্লাহ আল আফনান
জুন ৪, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল আফনান, 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বজনীন পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী চলমান শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ সকাল সাড়ে ৮:৩০ টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে।

 

পূর্বঘোষিত এই কর্মসূচির আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সূত্রে জানা যায়, শিক্ষক সমিতি সরকারের নিকট তিনটি দাবি জানিয়েছেন। তাদের দাবি অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন। কর্মবিরতি পালনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, আমাদের দাবি মানতে হবে। সর্বজনীন পেনশন স্কিম বাতিল করতে হবে। দাবি না মানা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত পরবর্তী কর্মসূচির অনুরূপ কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও পালন করবে।

 

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। এসময় তারা পেনশন স্কিমের নেতিবাচক প্রভাব তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।