Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতা সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার -২

Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ (৩৬)সহ দু’জন কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সদরের কাড়ারবিল এলাকা থেকে চেয়ারম্যান উজ্জ্বল শেখ কে গ্রেফতার করা হয়। উজ্জ্বল শেখ গোবরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

পরে উজ্জ্বল শেখের সহযোগী গোবরা গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক (৩৪)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২১ মে অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে রোববার (২ জুন) রাত ১২টার দিকে সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে ১০/১২ জন সংঘবদ্ধ সন্ত্রাসী গোবরা গ্রামে নিউটন গাজীর প্রাইভেটকারে অগ্নিসংযোগ এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

 

 

এছাড়া নিউটন গাজীর বয়োবৃদ্ধ বাবা আবুল হোসেন গাজী, স্ত্রী নাসরিন আক্তার, শিশুপুত্র সাব্বির গাজী এবং প্রতিবেশি মোহাম্মদ লিটনকে মারপিট করে আহত করেছে। এঘটনায় সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ কে প্রধান আসামি করে নিউটন গাজী সোমবার(৩জুন)রাতে সদর থানায় ১৫ জনের নামে মামলা দায়ের করেন। উল্লেখ্য নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার পক্ষে কাজ করায় নিউটন গাজীর প্রাইভেটকারে অগ্নিসংযোগসহ বাড়িঘরে এ হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

 

এছাড়া প্রতিবেশি মোহাম্মদ লিটনের বাড়িতেও হামলা চালায় প্রতিপক্ষরা। সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ নড়াইল সদর উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করেন। নির্বাচনে আজিজুর রহমান ভূঁইয়া বিজয়ী হন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।