Nabadhara
ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
জুন ৮, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)
“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় বিভিন্ন আয়োজনে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপিত হচ্ছে। ৮ জুন কচুয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিসের সামনে এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রথমে কচুয়া উপজেলার প্রধান ফটক থেকে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।এরপর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এছাড়াও কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: আনিচুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম নাজমুল হাসান,প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন তহশীলদার ও বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সংক্রান্ত সেবা প্রত্যাশী একাবাসী। এ ভূমিসেবা সপ্তাহ ৮ জুন থেকে চলবে ১৪ জুন পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।