Nabadhara
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুন ৯, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়ায় ১শত ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ মশিয়ার শেখ (৩২) ও বোরহান শেখ (৩৫) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেফতারকৃত মোহাম্মদ মশিয়ার শেখ লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখের ছেলে ও বোরহান শেখ লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার এসআই সাইফুল ইসলাম ও এএসআই সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পৌরসভার খলিশাখালি গ্রামের ইমরান মাস্টারের বসতবাড়ির উঠান থেকে মোহাম্মদ মশিয়ার শেখ ও বোরহান শেখ কে ১শত ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

 

 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ রবিবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।