Nabadhara
ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হুইপ মাশরাফীর পক্ষ থেকে ৭০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

Link Copied!

 নড়াইল প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লোহাগড়ায় ৭শত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১০জুন) দুপুরে লোহাগড়া উপজেলার পৌর আওয়ামী লীগ অফিস,মুন্সী আলাদ্দীন মোড়, মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প এলাকাসহ অন্যান্য এলাকায় ৭শত দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী মধ্যে ছিল মিনিকেট চাল-১০কেজি, চিনি-১কেজি,ডাল-১কেজি, তেল-১কেজি, লবন-১কেজি, ১০০ গ্রাম ঝালের গুড়া ও ১০০ গ্রাম মশলা।

 

এসময় হুইপ মাশরাফীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, হুইপ মাশরাফীর ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন, যুবলীগ নেতা আশরাফুল আলমসহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।