Nabadhara
ঢাকাসোমবার , ১০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটি আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ

নবধারা ডেস্ক
জুন ১০, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

গতকাল শনিবার ঢাকার এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপিকা বেগম তাহমিনা সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান (সাবেক সচিব), সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক ও বর্তমান সফল উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, শিক্ষাবিদ ডঃ শিশির মল্লিক, সোহেল রানা মিঠু, শহীদ চেয়ারম্যান, সমাজসেবক মিজান কাজী, জাকির খন্দকার, ছাত্রনেতা সুজন মন্ডল, ছাত্রনেতা মাঈনুল হাওলাদার ও ব্যাংক কর্মকর্তা পরিমল বাবু সহ ঢাকাস্থ শতাধিক ডাসার বাসির উপস্থিতিতে প্রধান অতিথি জনাব এ বি এম সেলিম আহমেদ সম্পাদক ও প্রকাশক ডেইলি ইভিনিং নিউজ ঢাকা, যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদপত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি, ও কার্যনির্বাহী সদস্য বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর উত্তর কে আহবায়ক ও জনাব মোঃ শাহাবুদ্দিন মিঠু, আহ্বায়ক কৃষকলীগ ডাসার উপজেলা কে সদস্য সচিব এবং জামাল হোসেন, মিহির কুমার হাওলাদার, মোহাম্মদ নাসির মিয়া, আরিফ খান বুলেট, শামসুজ্জামান পারভেজ, মাসুদ হাওলাদার, মনিরুজ্জামান খান, মনিরুজ্জামান খোকন মোল্লা, আসিস কুমার সরকার, মোহাম্মদ শাহিন সরদার, কাজী রেজাউল করিম, গোলাম কিবরিয়া, সুবীর হালদার কে, যুগ্ম আহ্বায়ক করে ৫৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।